পটুয়াখালীর গলাচিপায় লক্ষ্মীপূজা উপলক্ষে বোমা ফোটাতে গিয়ে অমিত হাজারি নামে এক তরুণের হাতের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। বিস্ফোরণে ১৮ বছরের ওই তরুণের হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতটি রক্ষা করা যাবে কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসক।গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার গ্রামে এ ঘটনা ঘটে। অমিত ওই গ্রামের অর্জুন হাজারির ছেলে।স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, লক্ষ্মীপূজা উপলক্ষে আনন্দ-উল্লাসের সময় বোমা ফোটাতে গিয়ে...