জলবায়ু পরিবর্তন
নিয়ে আলোচনা সাধারণত বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বা ঘূর্ণিঝড়ের মধ্যেই
সীমাবদ্ধ থাকে। কিন্তু বিশ্বের নানা প্রান্তে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে আরেকটি গভীর সংকট। চরম তাপপ্রবাহ জনস্বাস্থ্যের জন্য এক বড় সংকটে
পরিণত হচ্ছে আর তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিকারদের মধ্যে রয়েছে গর্ভবতী নারী ও নবজাতকেরা।
পাকিস্তানের করাচি উপকূলের `বাবা দ্বীপ‘ সেই বাস্তবতারই উদাহরণ।
করাচির উপকূলসংলগ্ন
এই দ্বীপে মাত্র এক বর্গকিলোমিটার এলাকায় বাস করেন প্রায় ২৫ হাজার মানুষ। ঘনবসতিপূর্ণ
কংক্র...