নড়াইলের মাইজপাড়া-পোড়াডাঙ্গা-ধলগা সড়কের হোসেনপুর এলাকায় গরুবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইকরামুল মোল্যা (৪৩) নামে এক চালক নিহত হয়েছেন।আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকরামুল যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের আবুবক্কর মোল্যার ছেলে।বহরমপুর গ্রামের সাকিল আহম্মেদ জানান, শনিবার সকালে পাশের খলসি গ্রামের শওকতের বাড়ি থেকে দুটি গরু কিনে ট্রলিযোগে নড়াইল পৌরসভার গারুচিরার উদ্দেশে রওনা হন ইকরামুল। পথে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর এলাকায় একটি মোড়ে পৌঁছালে ট্রল...