রাঙামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেকে চলমান সংকট সমাধানে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে চলমান অবরোধ আরও জোরদার করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। এ লক্ষ্যে ১০১ সদস্যবিশিষ্ট ‘সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি’ গঠন করা হয়েছে।আজ শনিবার সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের আহ্বানে আয়োজিত এক গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পর্যালোচনা সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।সভায় জানানো হয়, সাজেক ইউনিয়নের সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সেনা-মদদপুষ্ট জেএসএস সশস্ত্র গ্রুপের সদস্যদের সা...