৩৬ বছর ধরে দুই ভাইয়ের অপেক্ষায় আছেন ফৌজুল হিনায়া। শ্রীলঙ্কার গৃহযুদ্ধের এক প্রায়-বিস্মৃত অধ্যায়ে দুই ভাইকে হারিয়েছেন তিনি। আজ ৬০ বছর বয়সী হিনায়া আর বিচার চান না। তার একমাত্র চাওয়া, দুই ভাইয়ের দেহাবশেষ খুঁজে পাওয়া এবং মুসলিম রীতি মেনে তাদের শেষ বিদায় জানানো।১৯৯০ সালে তামিল বিদ্রোহীদের হাতে দুই ভাইকে হারানোর মধ্য দিয়ে যে শোকের শুরু, তা আজও বয়ে বেড়াচ্ছেন হিনায়ার মতো অসংখ্য মুসলিম পরিবার। তাদের স্বজনদের কেউ নিহত হয়েছেন, কেউ নিখোঁজ। অনেকের মরদেহ আজও উদ্ধার করা যায়নি। সম্প্রতি একটি গণকবরে মানুষের কঙ্ক...