শিক্ষা, সংস্কৃতি, গণতন্ত্র ও বাঙালির জাতীয় চেতনার অন্যতম প্রধান বাতিঘর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আজ ১০৬ বছরে পদার্পণ করেছে। এক শতাব্দীরও বেশি সময় ধরে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আন্দোলন, সামাজিক রূপান্তর এবং জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছে এই বিশ্ববিদ্যালয়। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন হয়ে সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থান- প্রতিটি ঐতিহাসিক সন্ধিক্ষণে নেতৃত্ব ও আত্মত্যাগের উজ্জ্বল নজির স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারের বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য গণত...