রংপুরে আরিফা বেগম (২১) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নের চিল্লানির মাজার এলাকায় স্বামীর বাড়ির ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, আরিফার শয়নকক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নেওয়া হয়।আরিফা দক্ষিণ কোলকোন্দ চিল্লানির মাজার এলাকার শামীম মিয়ার স্ত্রী। তার একটি কন্যা সন্তান রয়েছে। আরিফার পরিবারের অভিযোগ, ২০২৪ স...