গাজীপুরের
কাপাসিয়ায় ফকির মজনু শাহ সেতুতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের কাপাসিয়া
উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি ও গাজীপুর জেলা প্রশিক্ষণ সম্পাদক হাফেজ ওসমান গনী
প্রধান গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৯
আগস্ট) রাত ১০টার দিকে ঘটে এ দুর্ঘটনা। আহত ওসমান গনী কাপাসিয়া উপজেলার আড়াল
এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, ফকির মজনু শাহ সেতুর ওপর একটি মালবাহী
ট্রাক আগে থেকেই দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি যানবাহনের সঙ্গে
ট্রাকটির সংঘর্ষ হলে ওসমান গনী আহত হন বলে প্রাথমিকভাবে জানা...