মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেছেন। তিনি আজ শনিবার প্রকল্পের প্রধান সড়ক, চারটি স্লুইচগেট, প্রকল্প এলাকার ম্যাপ, রূপসা সেতুর প্রবেশমুখে নির্মাণাধীন ব্রিজ ঘুরে দেখেন। পরে তিনি খুলনা সার্কিট হাউজে প্রকল্পটি বাস্তবায়ন সভায় যোগ দেন।প্রকল্প সূত্রে জানা গেছে, ৯৮ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে মহানগরীর গুরুত্বপূর্ণ শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে ২০১৩ সালের জুলাইয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে প্রকল্প অনুমোদন পায়। কিন্তু বাস্তবায়নে দীর্ঘসূত্...