খুলনার পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সিনিয়র ছাত্রদের হাতে শিশু শিক্ষার্থীরা প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিযোগ। আজ রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই প্রতিষ্ঠানের ডি সেকশনের চতুর্থ শ্রেণির ছাত্র মোহাম্মাদ আয়মানের মা লায়লা খাতুন এই অভিযোগ করেন।
নগরীর খালিশপুর নেভিগেটের বাসিন্দা লায়লা সংবাদ সম্মেলনে বলেছেন, ‘খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৩-৪ জন অজ্ঞাতনামা ছাত্র গত প্রায় দুইমাস যাবত আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়ে মাদক কেনার জন্য বাধ্য করে। জোর করে সিগ...