প্রজন্মের ব্যবধানে খুলনার খালিশপুরের বিহারি নারীদের জীবনে ঘটে গেছে ব্যাপক পরিবর্তন। তা নিয়ে গবেষণা করেছেন খুবি শিক্ষার্থী সুরাইয়া আক্তার লাবনী। সেই গল্প শোনাচ্ছেন মিরাজুল ইসলামখুলনার
খালিশপুর শিল্পাঞ্চলের সরু গলি। বিকালের
আলো ধীরে ধীরে ম্লান
হয়ে আসছে। চায়ের দোকানের কোণে বসে আছেন
দোকানি জুলেখা বেগম। বয়স ষাটের কোঠায়।
মুখে অদ্ভুত প্রশান্তি। কণ্ঠে আত্মবিশ্বাস। জাতীয় পরিচয়পত্রটি সযত্নে দেখিয়ে হাসিমুখে বললেন, ‘আমরাও এখন বাংলাদেশি।’ মহান
মুক্তিযুদ্ধের সময় আট বছর
বয়সে তাকে চলে আসতে
হয়েছিল খালিশপ...