শহর বদলে দিতে সবসময় বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না। কখনো কখনো একটি ছোট ঘর, কয়েকটি বই আর একজন মানুষের দৃঢ় স্বপ্নই তৈরি করতে পারে পরিবর্তনের প্রথম ধাপ। মৌলভীবাজারের কুলাউড়া শহরের ব্যস্ততম সড়কের পাশে গড়ে উঠেছে তেমনই একটি ছোট্ট ঘর। যার নাম ‘আদর্শ পাঠাগার’। বাইরে শহরের কোলাহল, ভেতরে বইয়ের পাতায় ডুবে থাকা একদল পাঠক। আর এই পাঠাগারের পেছনে রয়েছেন একজন মানুষ— শিক্ষক, লেখক ও সাংবাদিক মো. খালিক উদ্দিন।
২০১৯ সালের ১ অক্টোবর। যখন মোবাইলের স্ক্রিন ক্রমেই মানুষের অবসর আর আড্ডার বড় অংশ দখল করে নিচ্ছে, ঠিক তখনই...