রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শরিফুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারদের হেফাজত থেকে অস্ত্র, গুলি ও ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার তদন্তে অগ্রগতি হওয়ার পর বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা...