ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে তেহরান যাচ্ছে জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল। দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী ও ডা. এসএম খালিদুজ্জামান।এ উপলক্ষে আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবেন তারা। সফর শেষ করে দেশে ফিরবেন ৯ জুলাই। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানিয়েছে, ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করার উদ্দেশ্যে আয়াতুল্লাহ খামে...