ছোট্ট সন্তানকে
বুকের সঙ্গে আগলে ধরে বন থেকে বেরিয়ে এলো মা বানর। ক্ষুধায় কাতর মা-সন্তান চুপচাপ
বসে আছে রাস্তার পাশে। মানুষের ভিড়, যানবাহনের শব্দ—কোনো কিছুতেই যেন ভ্রুক্ষেপ নেই। একটাই অপেক্ষা, যদি কেউ একটু খাবার দেয়।
সোমবার হবিগঞ্জের
মাধবপুর থানা সড়কের ডাকঘরের সীমানাপ্রাচীরের ওপর এমন দৃশ্যই দেখা যায়। বন ছেড়ে
খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা মা বানরটি বুকের সঙ্গে বাচ্চাটিকে জড়িয়ে বসে ছিল।
ছোট্ট বাচ্চাটিও মায়ের বুক আঁকড়ে ধরে পথচারীদের দিকে তাকিয়ে ছিল অসহায় চোখে।
দৃশ্যটি দেখে অনেক পথচারী থেম...