ইউরোপের নাগরিকদের অন্তত ৭২ ঘণ্টার খাবার, পানি, ওষুধ ও জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র ঘরে মজুত রাখার পরামর্শ নতুন করে আলোচনায় এসেছে। খবরটি শুনে অনেকের মনে প্রশ্ন জাগছে—ইউরোপ কি কোনো বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? সামনে কি বিদ্যুৎ, খাদ্য বা জ্বালানি সরবরাহে ভয়াবহ সংকট দেখা দিতে পারে? আর ইউরোপের এমন সতর্কতার প্রভাব বাংলাদেশে কতটা পড়বে?প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা জরুরি: ৭২ ঘণ্টার জরুরি মজুত রাখার পরামর্শ মানেই ইউরোপে যুদ্ধ আসন্ন—এমন ঘোষণা নয়। ইউরোপীয় ইউনিয়ন ২০২৫ সালের ২৬ মার্চ ‘প্রিপেয়ার্ডনেস ইউনিয়ন স্ট...