ফরিদপুর পৌরসভার
সড়কগুলোর খানাখন্দের কারণে জনজীবন দুর্ভোগের মধ্যে পড়েছে। বিশেষ করে শহরের ভেতর ও
আশপাশের রাস্তাগুলোর অবস্থা নাজেহাল। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নতুন করে সৃষ্টি
হয়েছে ছোট-বড় খানাখন্দ। এসব কারণে সড়কগুলো চলাচল-অনুপযোগী হয়ে পড়েছে।
বিশেষ করে শহরের
তেঁতুলতলা থেকে কমলাপুরগামী রাস্তা, মোল্লাবাড়ি সড়ক, হাট গোবিন্দপুর এলাকা, গোয়ালচামট
এলাকার সড়কগুলো যেন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এসব সড়কের আশপাশের এলাকাবাসীরা
বিভিন্ন সময়ে প্রতিবাদ জানিয়ে এলেও কাজের কাজ কিছুই হয়নি।...