প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। একই দিন তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন দুটি কনটেইনার জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় তিনি মোংলা বন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে বাগেরহাটে যাবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার দ্বিতীয় বাগেরহাট সফর। এর আগে গত ২২ অক্টোবর তিনি মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শন করেন।মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ার...