ঈদে মিলাদুন্নবী
(সা.) উপলক্ষে ঠাকুরগাঁও শহরের ইসলামনগর খানকা শরীফে চলছে ঐতিহ্যবাহী তবারক
রান্নার আয়োজন। এবার ২০০টি বড় হান্ডি ও ৪৬টি চুলায় রান্না হচ্ছে গরু ও ছাগলের
মাংস। রাতভর রান্না শেষে ভোররাত থেকে এসব তবারক বিতরণ করা হবে হাজারো মানুষের
মধ্যে।
আয়োজকরা বলছে, এবার তবারকের জন্য জবাই করা হয়েছে ৭১টি গরু
ও ১৬০টি ছাগল। এসব মাংস রান্নার জন্য তৈরি করা হয়েছে ৪৬টি চুলা। সারি সারি করে
সাজানো হয়েছে বড় বড় হান্ডি। রাতভর চলবে রান্নার কাজ।
ঈদে মিলাদুন্নবী
(সা.) উপলক্ষে প্রতিবছরই ইসলামনগর খানকা শরীফে ত...