বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। একই সঙ্গে কোম্পানিটি সম্পদের অতিরঞ্জিত মূল্য দেখিয়েছে এবং আন্তর্জাতিক হিসাবমান লঙ্ঘন করেছে। এসব কারণে কোম্পানিটির পরিচালনা পর্ষদসহ দুই কর্মকর্তাকে ১ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি জারি করা হয়েছে এ-সংক্রান্ত একটি আদেশ।
বিএসইসির আদেশে বলা হয়েছে, গত ২১ মে অনুষ্ঠিত সভার সিদ্ধ...