খাগড়াছড়ির দীঘিনালায় পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ কর্মসূচির কারণে
খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে বন্ধ ছিল যান চলাচল। গতকাল রবিবার সকাল থেকে সড়কের বিভিন্ন
স্থানে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন পরিবহন খাতের বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা।
অবরোধের কারণে সড়কের দুই পাশে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা
পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জরুরি প্রয়োজনে গন্তব্যে যেতে না পেরে বিপাকে পড়েন
অনেকে।
পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির ডাকা অবরোধের সমর্থনে পরিবহন শ্রমিকরা
এ কর্মসূচি পালন করছেন...