একই পয়েন্টে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য। কারও পরনে হালকা জলপাইরঙা শার্ট, সঙ্গে খাকি প্যান্ট। কারও গায়ে গাঢ় নীল শার্ট, সঙ্গে খাকি প্যান্ট। আবার কারওবা পরনে আয়রন গ্রে শার্ট ও কফি-বাদামি প্যান্ট। একইভাবে কখনো কখনো একই গাড়িতে থাকা পুলিশ সদস্যদের দেখা যাচ্ছে ভিন্ন রঙের ইউনিফর্মে। বারবার পোশাকের রঙ ও নকশা পরিবর্তন, বিতরণে ধীরগতি এবং গ্রাম পুলিশ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বেসরকারি নিরাপত্তাকর্মীদের পোশাকের সঙ্গে হুবহু মিল থাকায় চরম বিভ্রান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। তাদের মনে প্রশ্ন— কারা পুলিশ আর কার...