অসুস্থ শ্রমিকদের হাসপাতালে নিয়ে যান, চিকিৎসার ব্যবস্থা করেন চা শ্রমিক খাইরুন আক্তার। তাদের প্রয়োজনে ছুটে যান। লড়েন তাদের অধিকার আদায়ে।
হবিগঞ্জের চান্দপুর বাগানের চা শ্রমিক মজিদ মিয়া ও মলি বেগমের মেয়ে খাইরুনের এই সংগ্রাম ১৩ বছরের। নিজে বাগানে কাজ করেও চিকিৎসার ব্যবস্থা করেছেন দুই শতাধিক শ্রমিকের।
ওই বাগানের চা শ্রমিক মালতী ঝরা বললেন, ‘সম্প্রতি আমার মেয়ের প্রসবব্যথা উঠলে বাগানের হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার বললেন, উপজেলা হাসপাতালে নিতে হবে। কিন্তু গাড়িভাড়া ছিল না। খাইরুনই সব ব্যবস্থা করে প্রথমে...