মানুষের জীবন বাঁচানোর প্রত্যয়ে দুই দশকেরও বেশি সময় ধরে স্বেচ্ছায় রক্তদান করে আসছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুলতান আহমদ খলিল (৩৮)। এ পর্যন্ত ৫২ বার রক্ত দিয়েছেন তিনি। এ ছাড়া রোগীদের জন্য রক্ত জোগাড় করে দেন। তার কাছে রক্তদানের সার্থকতা সংখ্যায় নয়, বরং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারার মধ্যেই।
সুলতান আহমদ খলিল বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের রফিনগর গ্রামের মো. তমছির আলীর ছেলে। বর্তমানে তিনি বড়লেখা পৌরসভার বারইগ্রামে বসবাস করছেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তার পরিবার।
খলিলের রক্তদান...