হবিগঞ্জের বাহুবলে পুকুরে ডুবে দ্বীপ শীল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে।মৃত দ্বীপ সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় একজন কনটেন্ট ক্রিয়েটর। সে একই গ্রামের বিজয় শীলের ছেলে। তিনি স্থানীয় বাজারে চুল কেটে সংসার চালান। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকে দ্বীপকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বেলা আড়াইটার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার...