একজন বৃদ্ধ মা ৫০তম বিয়েবার্ষিকীর দিনে একটি নীরব পার্কে বসে স্মৃতির পাতায় ফিরে যান। প্রেম, সংসার ও মাতৃত্বের আড়ালে চাপা পড়ে থাকা তার ভাঙন, ক্ষরণ ও লাঞ্ছনার ইতিহাস উন্মোচিত হয় ধীরে ধীরে। এটি শুধু তার ব্যক্তিগত যন্ত্রণা নয়; বরং সেই সব নারীর প্রতিনিধিত্ব, যারা সমাজের প্রশ্নবিদ্ধ দৃষ্টির নিচে বারবার অপমানিত হন। শূন্যন রেপার্টরি থিয়েটারের নাটক ‘গোধূলিবেলায়’ তৈরি হয়েছে এই গল্পে। ঢাকার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে আজ সন্ধ্যায় রয়েছে নাটকটির ১৪তম মঞ্চায়ন। এতে একক অভিনয় করছেন মোমেনা চৌধুরী।...