মানুষ মাত্রই ভুল করে। কখনো প্রবৃত্তির তাড়নায়, কখনো শয়তানের প্ররোচনায়, আবার কখনো
অসতর্কতায় মানুষ গুনাহে জড়িয়ে পড়ে। তবে মুমিনের বৈশিষ্ট্য হলো, সে গুনাহের
ওপর অবিচল থাকে না; বরং
নিজের ভুল উপলব্ধি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। ইসলামের পরিভাষায়
এই ক্ষমা প্রার্থনাকেই বলা হয় ইস্তিগফার। ইস্তিগফার শুধু মুখের উচ্চারণ নয়; বরং অনুতপ্ত
হৃদয়ে আল্লাহর কাছে ফিরে আসা এবং পাপ থেকে মুক্ত থাকার দৃঢ় সংকল্প গ্রহণ করার নাম।
পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন,
وَ مَنۡ یَّعۡمَلۡ سُوۡٓءًا اَوۡ یَ...