দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গড়ে উঠেছে কমিউনিটি ক্লিনিক। উদ্যোগটি শুরুর পর থেকে একদিকে যেমন প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় ভূমিকা রেখেছে; তেমনি আন্তর্জাতিকভাবে হয়েছে প্রশংসিত, পেয়েছে স্বীকৃতি। কিন্তু প্রায় সাড়ে ১৪ হাজার ক্লিনিকের বেশিরভাগই জর্জরিত নানা সংকটে। ঝুঁকিপূর্ণ ভবন, জনবল সংকট কিংবা ওষুধ সরবরাহে অনিয়ম-ঘাটতির কারণে কমিউনিটি ক্লিনিকগুলোই এখন ‘ক্লিনিক্যািল ডেড’ হওয়ার পথে।
সারা দেশে বর্তমানে কমিউনিটি ক্লিনিক রয়েছে ১৪ হাজার ৪৭৫টি। সরকারি হিসাবে এসব কেন্দ্রে প্...