বৃষ্টিতে জলাবদ্ধ নাটোরের লালপুর উপজেলার শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। ক্লাসরুমে হাঁটুসমান পানি। তাই বন্ধ পাঠদান। আর সেই সুযোগে বিদ্যালয় মাঠ ও প্রাঙ্গণে জমে থাকা পানিতে মাছ ধরায় মাতে শিক্ষার্থীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতের ভারী বর্ষণের পর পানিতে তলিয়ে গেছে বিদ্যালয় চত্বর...