প্রশ্ন
যদি কোনো
ক্রেতা দরদাম করে পণ্য কেনার পর বিক্রেতাকে বলে ভাউচার বা রশিদ বইয়ে ওই পণ্যের
মূল্য ক্রয়কৃত মূল্যের চেয়ে বাড়িয়ে লিখতে এবং বিক্রেতাও সে অনুযায়ী রশিদ করে, তবে উক্ত ক্রয়-বিক্রয় কি হালাল হবে এবং এখান থেকে
বিক্রেতার যে আয় হল, তা কি হালাল হবে?
উল্লেখ্য, এখানে প্রতিযোগিতামূলক ব্যবসা বিদ্যমান। সুতরাং
কোনো বিক্রেতাই তার ক্রেতা হারাতে চান না।
- মুহাম্মাদ আরিফুল ইসলাম, সাউথ আফ্রিকা।
উত্তর
এভাবে
বাস্তব মূল্য থেকে বাড়িয়ে ভাউচার করা সুস্পষ্ট মিথ্যা। এ মিথ্যার জন্য...