বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা বাড়াতে বাজেটের নথিপত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতি অনুযায়ী প্রস্তুত করা ও সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠানকে (সিএজি) আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র।একই সঙ্গে বাংলাদেশের সরকারি ক্রয়সংক্রান্ত চুক্তির তথ্য সবার জন্য উন্মুক্ত করারও সুপারিশ করেছে দেশটি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত ‘২০২৬ ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট : বাংলাদেশ’ শিরোনামের প্রতিবেদনে এসব সুপারিশ ও পর্যবেক্ষণ তুলে ধরা হয়।প্রতিবেদনে বলা হয়, অন্তর...