সুপারহিরোদের জগতে ক্রিস্টোফার নোলানের তৈরি ‘দ্য ডার্ক নাইট’ ট্রিলজি এবং ক্রিশ্চিয়ান বেলের ব্যাটম্যান রূপের কথা কে না জানে। আর ব্যাটম্যানের কথা বললে চোখের সামনে ভেসে ওঠে তার সেই দানবীয় মোটরবাইক ‘ব্যাটপড’-এর দৃশ্য। হলিউডপ্রেমী ও সংগ্রহকদের জন্য এবার এসেছে এক মহাসুযোগ। কারণ, সিনেমার পর্দায় কাঁপানো সেই আসল ব্যাটপড এবার উঠতে চলেছে নিলামে।বিখ্যাত আন্তর্জাতিক নিলামকারী প্রতিষ্ঠান ‘প্রপস্টোর অকশন’-এর মাধ্যমে নিলামে উঠছে এই বাইকটি। নিলাম সংস্থাটির অনুমান, ৯ লাখ ব্রিটিশ পাউন্ড অর্থাৎ প্রায় ১২ লাখ মার্কি...