পরনে ঝলমলে মেরুন রঙের সান্ধ্য পোশাক। মঞ্চে পা রাখতেই চারদিকে আলোর রোশনাই আর আগুনের ফুলকি। স্পিকারে চড়া সুরে বাজছে অ্যালিসিয়া কিজের বিখ্যাত গান— ‘গার্ল অন ফায়ার’। উপস্থিত দর্শকদের গগনবিদারী চিৎকারের মাঝে সহাস্যে মঞ্চে এসে দাঁড়ালেন রুজা ইগনাতোভা।ঘটনাটা ২০১৬ সালের জুন মাসের। ক্রিপ্টোকারেন্সি, অর্থাৎ ড...