ক্রাচে ভর দিয়ে ঠিকমতো হাঁটতে পারেন না। একটি পা প্রায় অচল, অন্য পাটিও দুর্বল। অথচ জীবিকার তাগিদে সেই একরামুল হকই উঠে যান গাছের মগডালে। এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে কাটেন ডালপালা। ঝুঁকিপূর্ণ এই কাজ করেই চলে তার সংসার।
৩৩ বছর বয়সী একরামুল হকের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার দক্ষিণ মধামোদন এলাকায়। মাত্র ১৫ বছর বয়স থেকেই গাছের ডালপালা কাটার কাজ করছেন তিনি। এই কাজ করে প্রতি মাসে তার আয় হয় ১২-১৪ হাজার টাকা। এ আয় দিয়েই স্ত্রী, সন্তান, বাবা-মাসহ পরিবারের সদস্যদের ভরণপোষণ করেন তিনি।
পাশাপাশি সমা...