দেশে বসে অনলাইন ক্যাসিনো (জুয়া) খেললেও কারবারটি নিয়ন্ত্রণ করা হচ্ছিল বিদেশ থেকে। এমন চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন— সৈয়দ জামান (২৭) এবং রুহুল কুদ্দুস ওরফে বাপ্পী (২৮)। গত বুধবার রাতে রাজশাহী ও ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, চক্রের সদস্যরা প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন প্রচার করে। পরে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য খেলা ও অনলাইন ক্যাসিনোকে কেন্দ্র করে টাকার বিনিময়ে বেটিং পরিচা...