কেন্দ্রীয় ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে এনআরবি ব্যাংক গত ১১ নভেম্বর চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি, নগদবিহীন লেনদেন এবং বাংলা কিউআর পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ।কর্মসূচিতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, প্রচারণা, মতবিনিময় সভা এবং ক্যাম্পাসভিত্তিক অংশগ্রহণমূলক আ...