শেয়ারবাজারের মার্চেন্ট ব্যাংক ক্যাল ইনভেস্টমেন্টস লিমিটেডের
দুই গ্রাহকের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের লেনদেন তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক
সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঋণচুক্তিতে ঋণের পরিমাণ
ও সুদের হার ফাঁকা রাখা, ৮৯ লাখ ৬৫ হাজার শেয়ার বিনামূল্যে স্থানান্তর, গ্রাহকের অনুমতি
ছাড়া লেনদেন এবং এক কোটি টাকা উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ তদন্ত করা হবে। পাশাপাশি ২১
কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার স্থানান্তর এবং ঋণের সুদ ও ফি নির্ধারণের বিষয়টিও
খতিয়ে...