অনেক আর্জেন্টাইন তরুণের কাছে বাংলাদেশ
নামটা পরিচিতি পেয়েছে ২০২২ বিশ্বকাপ দিয়ে। কিন্তু ক্যানিজিয়া এই দেশকে চেনেন ১৯৮৬ বিশ্বকাপের
পর থেকেই। ডিয়েগো ম্যারাডোনার প্রতি বাংলাদেশের ভালোবাসা মুগ্ধ করে ক্যানিজিয়াকে। প্রিয়
বন্ধুর প্রতি মুগ্ধতা থেকেই বাংলাদেশ নিয়ে আলাদা রকম আগ্রহ আছে সাবেক এ তারকা ফুটবলারের।
তাই সুযোগ পেলে কাজ করতে চান বাংলাদেশের ফুটবল এগিয়ে নিতে।
বাংলাদেশ ফুটবল সম্পর্কে ক্যানিজিয়ার
ধারণা অবশ্য একেবারে ক-খ পর্যায়ে। ফুটবলারদের চেনেন না, কিন্তু খেলাটির প্রতি মানুষের
ষোলো আনা আগ্র...