এনবিআর বিভাজন ইস্যুতে আন্দোলনের জেরে সাময়িক বরখাস্ত ও পরে লঘুদণ্ড পাওয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২৪ কর্মকর্তার শাস্তি মওকুফ হতে যাচ্ছে। শাস্তি মওকুফ চেয়ে আয়কর ক্যাডারের ১৪ জন এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ক্যাডারের ১০ কর্মকর্তা রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন। সংশ্লিষ্ট নথিপত্র বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের প্রক্রিয়া শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
এনবিআরের পক্ষ থেকেও এসব কর্মকর্তার শাস্তি মওকুফের বিষয়টি ইতিবা...