কোক স্টুডিও বাংলার সংগীতের আবহ ছড়িয়ে দিতে দেশের বিভিন্ন ক্যাম্পাসে ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’ শীর্ষক একটি আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা শুরু করেছে কোকা-কোলা বাংলাদেশ। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশেষ কোক স্টুডিও বাংলা কনসার্ট আয়োজনের সুযোগ পাবেন। ২৬ অক্টোবর শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। দেশের ১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত, ভোটিং এবং ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেবেন।
আরও পড়ুন...