ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব কেএম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক ডিসি ইলিয়াস হোসেনসহ ৩ জনকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী।বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের মারধর করার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাদের সঙ্গে গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন আইনজীবী সুফি মো. আল মামুন।ভিডিওতে দেখা যায় শাখাওয়াত মুনকে ধরে একজন জিজ্ঞাসাবাদ করছেন। তাদের ঘিরে কয়েকজন স্লোগান দিচ্ছেন— ‘একটা একটা ল...