বান্দরবানের থানচির সীমান্তবর্তী এলাকা থেকে একটি বন্দুক ও ৫৫ রাউন্ড কার্তুজসহ জৌথান বম (৫৫) নামে একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। চলমান কেএনএ ও ইউপিডিএফবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার শেরকরপাড়া থেকে তাকে আটক করা হয়।নিরাপত্তা বাহিনীর ধারণা, তিনি আঞ্চলিক সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) সদস্য। আটকের পর তাকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।অস্ত্র উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার। আটক জৌথান বম থানচির পদ্ম মৌজার শেরকরপ...