লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে
সোমবার রাতে বসেছিল ব্যালন ডি’অরের জাঁকজমক আসর। এই মঞ্চেই রেকর্ড টানা তৃতীয়বারের
মতো ‘কোপা ট্রফি’ জিতেছেন
বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। ইতিহাসের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে
ইয়ামালের এই অর্জনে যখন পুরো হলরুম মুখরিত, ঠিক তখনই ক্যামেরাবন্দি হয় তার ছোট ভাই
কেইন ইয়ামালের অভিব্যক্তি।
পরিবারকে সঙ্গে নিয়ে গালা
নাইটে উপস্থিত হয়েছিলেন ১৮ বছর বয়সী ইয়ামাল। পুরস্কার জয়ের পর যখন তিনি মঞ্চে দাঁড়িয়ে
আবেগঘন বক্তৃতা দিচ্ছিলেন, ঠিক সে সময় ক্যামেরার লেন্স ঘুরে...