গাইবান্ধার বাংলাবাজার এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শহীদ মিনার ভাঙচুর করা হয়েছে। আজ সোমবার সকালে হাতুড়ি দিয়ে মিনারের একটি পিলারের কিছু অংশ ভেঙে ফেলা হয়।এ ঘটনায় শিক্ষার্থী ও শহরবাসীর মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীব গত ১৮ অক্টোবর একটি লাইভ ভিডিওতে শহীদ মিনারে উঠে অবমাননাকর বক্তব্য দেন এবং মিনারটি ভেঙে ফেলার হুমকি দেন। বিভাগীয় পরামর্শে...