নেত্রকোনার বারহাট্টায় প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ।অভিযোগ রয়েছে, প্রকৃত কৃষকদের বাদ দিয়ে ভুয়া তালিকা তৈরি করে কৃষক নয় এমন ব্যক্তিদের ১৫ কেজি চাল ও ৩ হাজার টাকা করে সরকারি সহায়তা বিতরণ করা হচ্ছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।আজ শনিবার আসমা ইউনিয়ন পরিষদে এই প্রণোদনা বিতরণের সময় দেখা যায়, তালিকায় এমন অনেক ব্যক্তির নাম রয়েছে, যারা কৃষিকাজের সঙ্গে জড়িত নন।উজানগাঁও গ্রামের জুয়েল মিয়া বললেন, এটি কৃষকদের তাল...