ধানক্ষেতে পোকা ধরায় আপন (৪০) হাজির হয়েছেন ‘সমন্বিত কৃষি ক্লিনিকে’। আপন ধানগাছের পাতা দেখিয়ে সমস্যার কথা জানাতেই আমিনুল ইসলাম (৫০) সঠিক কীটনাশক প্রয়োগের পদ্ধতি বুঝিয়ে দিলেন।
আপনের মতো দিনে অনেক কৃষক বিভিন্ন সমস্যা নিয়ে আমিনুল ইসলামের গড়া সমন্বিত কৃষি ক্লিনিকে আসেন। সেখানে ১২ বছর ধরে আমিনুল কৃষক ও খামারিদের বিনামূল্যে কৃষিসেবা দিয়ে যাচ্ছেন। সম্প্রতি দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন গ্রামে আমিনুলের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির মূল ফটকের কাছেই একটি কক্ষে আমিনুলের সমন্বিত কৃষি ক্লিনিক। যেখানে বসে তিনি...