নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শিশুদের খেলনা গাড়ি নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে নিহত হয়েছেন এক কৃষক। মৃত কৃষক হলেন জামাল মিয়া (৫০)। আজ শুক্রবার দুপুরে উপজেলার গণ্ডা ইউনিয়নের গণ্ডা পূর্বপাড়া গ্রামে ঘটে এ ঘটনা।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রামের সুজন মিয়া ও জামাল মিয়ার পরিবা...