চলতি বছর এসএসসি ও সমমান
পরীক্ষায় ভালো ফল অর্জন করা ঢাকা জেলার ২৫ মেধাবী শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে
চিঠি দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। চিঠির সঙ্গে
শিক্ষার্থীদের জন্য পাঠানো হয়েছে বই, ফুল ও মিষ্টিও।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে এ তথ্য।
অভিনন্দনপত্রে
শিক্ষার্থীদের উদ্দেশে ফরিদা খানম লিখেছেন, ‘প্রিয় শিক্ষার্থী, তোমার হাতে এই
চিঠিটি যখন পৌঁছাবে, হয়তো তুমি ভাববে, জেলা প্রশাসক কেন একজন শিক্ষার্থীকে
আলাদাভাবে চিঠি লিখছেন? কারণ, ত...