কুয়েতের আদান এলাকায় চারটি গাড়ির সংঘর্ষে এক প্রবাসী বাংলাদেশি ডেলিভারি কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গুরুতর আহত অবস্থায় আদান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।নিরাপত্তা সূত্র জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন রুম থেকে পুলিশ ও জরুরি উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধারকর্মীরা আশঙ্কাজনক অবস্থায় ওই বাংলাদেশি মোটরবাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।...