যেখানে থাকার কথা চিকিৎসক, নার্স ও চিকিৎসাসেবা নিতে আসা মানুষের সমাগম—সেখানে এখন সাপ, পোকামাকড় আর জঙ্গলের বসবাস। দীর্ঘ প্রায় ১২ বছর ধরে বন্ধ রয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ভবনটির চারপাশে গড়ে উঠেছে জঙ্গল। এতে বিভিন্ন ধরনের পোকামাকড় ও সাপের আবাসস্থলে পরিণত হয়েছে কেন্দ্রটি।এদিকে দীর্ঘদিন সংস্কার ও পরিচর্যার অভাবে স্বাস্থ্যকেন্দ্রটির ভবনও জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের বিভিন্ন স্থা...